
নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া পৌরসভায় সড়ক দুর্ঘটনায় আন্জু সরদার (৬০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় শিমুল শেখ (২৫) ও রেজাউল ইসলাম (২৮) আহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুয়েল সরদারের বাবা ছিলেন আন্জু। তিনি উপজেলার সদর বাজারের বিশিষ্ট আমিন জুয়েলার্সের মালিক ছিলেন। এ ঘটনায় আহত দুই জনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।