News71.com
 Bangladesh
 26 Dec 21, 08:25 PM
 179           
 0
 26 Dec 21, 08:25 PM

সালথায় প্রতিপক্ষের হামলায় নিহত ১॥ বাড়িঘর ভাঙচুর

সালথায় প্রতিপক্ষের হামলায় নিহত ১॥ বাড়িঘর ভাঙচুর

নিউজ ডেস্কঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরের সালথা উপজেলায় প্রতিপক্ষের হামলায় মোহাম্মাদ মাতুব্বর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামাম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সালথার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাতুব্বর একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নারানদিয়া গ্রামের নুরু মাতুব্বরের সমর্থক আবেদ মাতুব্বরের সঙ্গে প্রতিপক্ষের ইউপি সদস্য ওহিদ মাতুব্বরের সমর্থক আবেদ শেখের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী বিনোকদিয়া বাজারে দুই আবেদের মধ্যে কথা কাটাকাটি হলে উভয়পক্ষের সমর্থকরা সেখানে জড়ো হয়। একপর্যায় নুরুর সমর্থকদের চোর চোর বলে ধাওয়া করে বাজার থেকে বের করে দেয় ওহিদ সমর্থকরা। সে সময় দৌঁড়ে সরে যাওয়ার সময় মোহাম্মাদ মাতুব্বর নারানদিয়া সড়কে পড়ে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ওহিদ সমর্থকরা। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন