News71.com
 Bangladesh
 26 Dec 21, 11:09 PM
 209           
 0
 26 Dec 21, 11:09 PM

১৯ হাজার পিস ইয়াবাসহ রাজধানীতে গ্রেফতার ৪॥

১৯ হাজার পিস ইয়াবাসহ রাজধানীতে গ্রেফতার ৪॥

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় উত্তর। গ্রেফতাররা হলেন জহুরা বেগম (৩০), মেহেরুন নেছা মিম (২৪), মো. জালাল মৃধা (৩৫) ও নাসির উদ্দিন (৩৮)। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রোববার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত ধারাবাহিক অভিযানে ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৬০০ ‌পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) জব্দ করা হয়। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডিএনসি'র গুলশান ও মোহাম্মদপুর জোনের টিম চক্রটিকে গত সাত দিন ধরে মনিটরিং করে আসছিল। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। সর্বশেষ মাদক বিক্রেতা জোহুরা ও মিম কক্সবাজার থেকে ঢাকাগামী নভোএয়ারের একটি প্লেনে ঢাকা আসে। অধিদপ্তরের একটি টিম এয়ারপোর্ট এলাকা থেকে তাদের মনিটরিং করতে থাকে এবং ধানমন্ডির বাসায় পৌঁছালে সেখানে আলামতসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন