News71.com
 Bangladesh
 27 Dec 21, 12:37 PM
 181           
 0
 27 Dec 21, 12:37 PM

জাতিকে পথ দেখাচ্ছেন শেখ হাসিনা॥ নৌ প্রতিমন্ত্রী

জাতিকে পথ দেখাচ্ছেন শেখ হাসিনা॥ নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর মতো তার রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে পথ দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার (২৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: শাশ্বত বাংলার প্রতিরূপ’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ থেকে ছেড়ে যাওয়া পরিদর্শী জাহাজে ভাসমান এ সেমিনার অনুষ্ঠিত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে আজকে যদি অধিকার প্রতিষ্ঠিত না হতো, তাহলে আমরা একটা ‘লকড কান্ট্রিতে’ পরিণত হয়ে যেতাম।

আমাদের কোনো বের হওয়ার রাস্তা থাকত না। আজকে দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ একটি পথ পেয়েছে। সঠিক পথ দেখানোর বিষয়টা আমরা বঙ্গবন্ধুর রক্তের ধারা থেকেই পেয়েছি। তিনি বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বাংলাদেশের সমুদ্র সীমা আইন করেছেন, আরও ১০ বছর পরে জাতিসংঘ এ আইনটি করেছে। বঙ্গবন্ধুর করে যাওয়া আইনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র সীমা জয় করতে পেরেছি। পঁচাত্তরপরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতির পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। পঁচাত্তরপরবর্তী সময়ে দেখেছি অনেকেই নেতা হতে চেয়েছিল। তারা বাংলাদেশের প্রকৃত নেতা হতে পারেনি। জিয়াউর রহমান অনেকভাবে চেষ্টা করেছেন। বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করেছিলেন। খুনিদের তিনি আমদানি করেছিলেন। দালাল আইন বাতিল করে অপরাধীদের বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তিনি (জিয়াউর রহমান) নেতা হতে পারেননি। তিনি খলনায়ক হয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন