News71.com
 Bangladesh
 27 Dec 21, 06:18 PM
 156           
 0
 27 Dec 21, 06:18 PM

দিনাজপুরে ২১ ইউপির ১১টিতে আ’লীগের পরাজয়॥  

দিনাজপুরে ২১ ইউপির ১১টিতে আ’লীগের পরাজয়॥   

নিউজ ডেস্কঃ দিনাজপুরে ৪র্থ ধাপে রোববার (২৬ ডিসেম্বর) কাহারোল, বীরগঞ্জ ও খানসামা উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে দিনাজপুরের ২১ ইউপির মধ্যে ১১টিতেই হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের এক বিদ্রোহী, সাধারণ (কোনো দলের নন) চারজন ও বিএনপির ছয় নেতা বিজয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।

দিনাজপুরের কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চারজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী বিজয়ী হয়েছেন। কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন পরিষদে ৯৯০১ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সত্যজিৎ রায় নির্বাচিত হয়েছেন। ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সঞ্জয় কুমার মিত্র ৪৮০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান সরকার লিমন চশমা প্রতীক নিয়ে ৯৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন