News71.com
 Bangladesh
 27 Dec 21, 06:19 PM
 187           
 0
 27 Dec 21, 06:19 PM

সিলেটের ওসমানীতে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ॥ আটক ৪

সিলেটের ওসমানীতে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ॥ আটক ৪

নিউজ ডেস্কঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার প্রায় ৭ কোটি টাকা মূল্যের বিশালাকারের স্বর্ণের চালান জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) আসা ৪ যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। জব্দকৃত চালানে হোয়াইট গোল্ড (সাদা স্বর্ণ) রয়েছে বলেও জানা গেছে। স্বর্ণ চোরাচালানে জড়িত ৪ যাত্রীকে আটক করা হয়েছে। তাদের ৩ জনের বাড়ি সিলেট ও একজন হবিগঞ্জের বাসিন্দা। আটকরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ আব্দুল জলিলের ছেলে শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, একই উপজেলার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন ও নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর কাস্টমসের উপ কমিশনার (ডিসি) মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের কাছ থেকে একটি করে স্বর্ণের আয়রন, জুসার মেশিন ও এয়ার কমপ্রেসার জব্দ করা হয়। এগুলো স্বর্ণ গলিয়ে তৈরি করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ১১ কেজি ২২০ গ্রাম। যার বাজার মূল্য ৭ কোটি ৭২ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরেকটি হোয়াইট গোল্ড পাওয়া গেছে। এটা পরিক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন