News71.com
 Bangladesh
 27 Dec 21, 07:02 PM
 162           
 0
 27 Dec 21, 07:02 PM

নড়াইলে পরাজিত নৌকার সমর্থকদের ওপর হামলা॥ আহত ১০

নড়াইলে পরাজিত নৌকার সমর্থকদের ওপর হামলা॥ আহত ১০

নিউজ ডেস্কঃ নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে পরাজিত নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমার্থকেরা একাধিক হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নৌকার অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছেন। আহত কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের নালিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (২৬ ডিসেম্বর) নলদী ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি নির্বাচিত হন। সকালে পৃথক ঘটনায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে (অব:) পুলিশ সদস্য মিজানুর রহমান (৫৮), মোর্শেদ আলম খান (৪৮), সোহান খান (১৮), আন্তর খান (১৫), অপর ঘটনায় আরিফ (২৫) ও আব্দুল্লাকে (৩০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকার পরাজিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস বলেন, নলদী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি নির্বাচিত হওয়ার পর আজ সকালে আমার সমর্থকদের ওপর ইউনিয়নের বিভিন্নস্থানে হামলা চালিয়ে আহত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন