News71.com
 Bangladesh
 27 Dec 21, 09:43 PM
 201           
 0
 27 Dec 21, 09:43 PM

বিএনপিকে ধ্বংস করার শক্তি কারো নেই॥ মির্জা আব্বাস

বিএনপিকে ধ্বংস করার শক্তি কারো নেই॥ মির্জা আব্বাস

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা ভাবেন জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া না থাকলে বিএনপি ধ্বংস হয়ে যাবে, তাদের এটা ভাবার কোনো কারণ নেই।বিএনপি একটি গণমানুষের দল। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের গড়া একটি দল, খালেদা জিয়ার লালন করা একটি দল, এই দলকে দেশি বা বিদেশি কোনো শক্তিরই ধ্বংস করার ক্ষমতা নাই।সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, জিয়াউর রহমান জাতির প্রয়োজনে সবসময় হাজির হয়েছেন। নিজের মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ’৭১ সালে তিনি বলেছিলেন ‘উই রিভল্ট’। তখন কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকে দেশে খুঁজে পাওয়া যায়নি। বিএনপি প্রতিষ্ঠার পেছনেও জিয়াউর রহমানের দেশপ্রেমের সরাসরি একটা ইঙ্গিত আছে। তিনি দেশকে ভালোবাসেন বলেই সবাইকে নিয়ে একটি দল গঠন করেছিলেন। এটা নিয়ে তার সঙ্গে আমার তখন ছোটখাটো তর্ক হয়েছিল। আমি বলেছিলাম, এদের নিয়ে দল করা যাবে না। তিনি বললেন, যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে বিভক্ত রেখে কখনও দেশের উন্নয়ন করা যায় না। সুতরাং সবাইকে নিয়েই করতে হবে। কথাটা আমার ভালো লাগলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন