News71.com
 Bangladesh
 28 Dec 21, 12:29 PM
 196           
 0
 28 Dec 21, 12:29 PM

৪১তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির বিধিনিষেধ॥

৪১তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির বিধিনিষেধ॥

নিউজ ডেস্কঃ আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে ১২ জানুয়ারি পর্যন্ত রাজশাহী মহানগরীর কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৪১তম বিসিএস-২০১৯ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে চলাচলের ওপর বিধিনিষেধ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে আরএমপি সদর দফতর থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষা চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশ আইনে (১৯৯২ এর ২৯-ক, ২৯-খ ও ৩০ ধারায়) অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখিত সময়ে বিধিনিষেধ দেওয়া এলাকায় আইন ভাঙলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন