News71.com
 Bangladesh
 02 Jan 22, 07:34 PM
 140           
 0
 02 Jan 22, 07:34 PM

ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন॥  

ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন॥   

নিউজ ডেস্কঃ ইউরোপ প্রবাসীদের কল্যাণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে গঠন করা হলো ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব।  দীর্ঘ প্রতীক্ষার পর ২০২২ সালের প্রথম দিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ভার্চ্যুয়াল সভার মধ্য দিয়ে নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের এ কমিটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। আগামী দুই বছরের (২০২২-২৩) জন্য এ কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা পোস্টের স্পেন প্রতিনিধি মিরন নাজমুল। 

কমিটিতে দৈনিক যুগান্তরের ইতালি প্রতিনিধি জমির হোসেনকে সভাপতি এবং বাংলা টিভির স্পেন প্রতিনিধি কবির আল মাহমুদকে সাধারণ সম্পাদক এবং ঢাকা পোস্টের পর্তুগাল প্রতিনিধি ফরিদ আহমেদ পাটওয়ারীকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করার প্রস্তাব করলে সাধারণ সভার পরিচালক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিস উপস্থিত সবার মতামত চান। এসময় টুডেস ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম এর প্রধান সম্পাদক এবং সাবেক গান বাংলা টেলিভিশনের হেড অব নিউজ হুমায়ুন কবির হিমুসহ সবাই  সমর্থন দেন। এরপর সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবিরকে সংগঠনের উপদেষ্টা করা হয়। এরপর সদ্য নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ করেন সদ্য সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন