
নিউজ ডেস্কঃ সাভারের নামাবাজার এলাকায় একটি গোডাউনে মাঝ রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (০১ জানুয়ারি) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে বোর্ড ও প্লাস্টিকের ফার্নিচার, রঙ ও স্টিলেরসহ বিভিন্ন পণ্যের গোডাউন রয়েছে এখানে। প্রায় তিনশ ঘরের মত রয়েছে। যা গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সাভার ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান আসাদ বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি।