News71.com
 Bangladesh
 02 Jan 22, 07:35 PM
 141           
 0
 02 Jan 22, 07:35 PM

ঝিনাইহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নিহত ১॥  

ঝিনাইহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নিহত ১॥   

নিউজ ডেস্কঃ ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান বিশ্বাস (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন  আরও ৮ জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত হারান বিশ্বাস ওই উপজেলার কৃত্তিনগর আবাসনের বাসিন্দা। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

স্থানীয়রা জানায়, উপজেলার সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ঘটনায় শুক্রবার বিকেলে কাতলাগাড়ী বাজারে মামুনের এক সমর্থকের সঙ্গে টিপুর সমর্থকের বাগ-বিতণ্ডা হয়। এ নিয়ে পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে বসে বিষয়টি মীমাংসা হলেও সন্ধ্যার পর দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারান বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। হারান বিশ্বাস নৌকা প্রতীকের সমর্থক ছিলেন বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন