News71.com
 Bangladesh
 02 Jan 22, 07:39 PM
 152           
 0
 02 Jan 22, 07:39 PM

স্থায়ী ঠিকানায় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২ শুরু॥

স্থায়ী ঠিকানায় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২ শুরু॥

নিউজ ডেস্কঃ পূর্বাচলে স্থায়ী ঠিকানায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রথম বারেরমতো মাসব্যাপী ২৬ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ শুরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি সকালে ২৬ তম এ বাণিজ্যমেলার উদ্বোধন করেন।  শনিবার (০১ জানুয়ারি) সকালে ভার্চ্যুয়ালি গণববন থেকে  মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি এ এইচ এম আহসান, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই), প্রেসিডেন্ট মো. জসিম উদ্দীন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(রপ্তানি) মো. হাফিজুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সিনিয়র কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এবারের বাণিজ্য মেলায় ১১টি দেশের ২২৭ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে। এ বাণিজ্যমেলার পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন ধরনের মেলা ও প্রদর্শণীসহ বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়িত হলো এবং দেশের বাণিজ্য সেক্টর খুজে পেলো স্থায়ী ঠিকানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন