News71.com
 Bangladesh
 02 Jan 22, 07:40 PM
 152           
 0
 02 Jan 22, 07:40 PM

চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে॥ বাণিজ্যমন্ত্রী

চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে॥ বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরে রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে ২০৩০ সালের আগেই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। যদি আমাদের বিপুল জনগোষ্ঠীকে ব্যবসা-বাণিজ্য তথা উৎপাদনশীল কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে পারি তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। শনিবার (১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে “২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২২” উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি এ এইচ এম আহসান, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দীন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সিনিয়র কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন