News71.com
 Bangladesh
 02 Jan 22, 07:46 PM
 182           
 0
 02 Jan 22, 07:46 PM

পার্বত্যঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে॥ বীর বাহাদুর

পার্বত্যঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে॥ বীর বাহাদুর

নিউজ ডেস্কঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্যঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য এলাকায় সড়ক যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসাক্ষেত্রসহ নানামুখী উন্নয়ন চলমান রয়েছে। শনিবার (০১ জানুয়ারি) সকালে একদিনের সফরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের আলীকদম উপজেলা সফরে গিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন।  এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য এলাকায় সর্বত্র শান্তি বিরাজ করছে আর বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রেখেছে। মন্ত্রী বলেন, সরকার পার্বত্য এলাকার জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে আর এই প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় এজন্য জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন