News71.com
 Bangladesh
 02 Jan 22, 07:47 PM
 328           
 0
 02 Jan 22, 07:47 PM

পটুয়াখালীর পায়রা সেতুতে ডাম্পট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত॥

পটুয়াখালীর পায়রা সেতুতে ডাম্পট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় ডাম্পট্রাকের চাপায় শওকত হোসেন (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম (৫০) আরও একজন আহত হয়েছেন। শনিবার (জানুয়ারি ১) দুপুরে পায়রা সেতুর দক্ষিণ পাড়ে টোল প্লাজায় এ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ডাম্পট্রাকটি আটক করেছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পায়রা সেতুর টোলপ্লাজায় দ্রুত বেগের একটি নম্বরপ্লেট বিহীন ডাম্পট্রাক দু’জন আরোহীসহ দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে চাপা দিলে পুলিশ সদস্য শওকত হোসেন ও অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হয়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শওকত হোসেনের মৃত্যু হয়। এতে পটুয়াখালী জেলা পুলিশসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। অপর আহত রফিকুল ইসলামকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাম্পট্রাকটি জব্দ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন