News71.com
 Bangladesh
 02 Jan 22, 07:59 PM
 207           
 0
 02 Jan 22, 07:59 PM

যান্ত্রিক ত্রুটি॥ লক্ষিপুরে ধানক্ষেতে নামানো হল হেলিকপ্টার 

যান্ত্রিক ত্রুটি॥ লক্ষিপুরে ধানক্ষেতে নামানো হল হেলিকপ্টার 

নিউজ ডেস্কঃ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় লক্ষ্মীপুরের ধানক্ষেতে একটি হেলিকপ্টার অবতরণ করেছে।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের একটি ধানক্ষেতে হঠাৎ ওই হেলিকপ্টারটি অবতরণ করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয় স্কুলশিক্ষক লুৎফর রহমান বলেন, বিকেলের দিকে একটি হেলিকপ্টার চারজনকে নিয়ে একটি ধানক্ষেতে অবতরণ করে। সেখানে থাকা তিনজন যাত্রী কপ্টারটি ভাড়া করে নোয়াখালীর হাতিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে লক্ষ্মীপুরের আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক অবতরণ করে হেলিকপ্টারটি। পরে এর যাত্রীরা সড়ক পথে তাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার ফসলের মাঠে অবতরণ করেছে। সেখানে পুলিশ পাঠিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন