News71.com
 Bangladesh
 04 Jan 22, 11:56 AM
 181           
 0
 04 Jan 22, 11:56 AM

অনেক দেশই কাসেম সোলায়মানির কাছে ঋণী॥ইরানের রাষ্ট্রদূত

অনেক দেশই কাসেম সোলায়মানির কাছে ঋণী॥ইরানের রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার বলেছেন, জেনারেল কাসেম সোলায়মানি এমন এক ব্যক্তি ছিলেন, যিনি শাহাদাতের পর লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। তিনি ছিলেন গ্রামের অধিবাসী ও সাধারণ পরিবারের সদস্য। তিনি এটি নিয়ে গর্ববোধ করতেন। তিনি বলেন, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও আফগানিস্তানসহ অনেক দেশ তাদের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে জেনারেল কাসেম সোলায়মানির কাছে ঋণী। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পও এই নামে কম্পিত ছিলেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলায়মানির দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার (৩ জানুয়ারি)  এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র এই ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারে সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, জেনারেল কাসেম সোলায়মানির মতো ন্যায় দক্ষ সেনানায়ক সচরাচর পাওয়া যায় না। তিনি ছিলেন ‘সেল্ফ মেইড ম্যান’ ও ‘সেল্ফ মেইড জেনারেল’। তিনি আল্লাহ প্রদত্ত শক্তি ও মেধায় বলীয়ান ছিলেন। সেই শক্তিতে বলীয়ান হয়েই তিনি নিজেকে গঠন করেছিলেন এবং তিনি তার ভূমিকা পালন করে শাহাদাত বরণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন