
নিউজ ডেস্কঃ আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি দেখতে টুঙ্গিপাড়ায় এসেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের শোভাবর্ধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের জন্য সমাধি সৌধ সংলগ্ন মাঠে বিশালাকৃতির প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে এসব কাজের অগ্রগতি পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।