News71.com
 Bangladesh
 04 Jan 22, 11:57 AM
 171           
 0
 04 Jan 22, 11:57 AM

শপথ নিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পর্ষদ॥  

শপথ নিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পর্ষদ॥   

নিউজ ডেস্কঃ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচালনা পর্ষদের সবাইকে শপথবাক্য পাঠ করান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর চেম্বার ভবনে ফলক উন্মোচন ও ফিতা কেটে ‘বঙ্গবন্ধু কর্ণার’ এবং চেম্বার জামে মসজিদের উদ্বোধন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য বিদায়ী সভাপতি মো. মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. শামসুজ্জামান আওয়াল।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নবনির্বাচিতরা হলেন- সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পরিচালক ইসরাত জাহান, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, পরিচালক ফরিদ উদ্দিন, পরিচালক সাজ্জাদ আলী, পরিচালক হারুন উর রশীদ, পরিচালক মামুনুর রহমান, পরিচালক আসাদুজ্জামান, পরিচালক আব্দুল গাফফার, পরিচালক এবিএম হাবিবুল্লাহ (ডলার), পরিচালক তৌরিদ আল মাসুদ, পরিচালক মাসুম সরকার, পরিচালক রিয়াজ আহমেদ খান, পরিচালক সাদরুল ইসলাম, পরিচালক এনামুল হক, পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক মতিউল হক, পরিচালক এসএম আইয়ুব। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী চেম্বারের সচিব মুহাম্মদ গোলাম জাকির হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন