News71.com
 Bangladesh
 04 Jan 22, 08:23 PM
 213           
 0
 04 Jan 22, 08:23 PM

৭ দিনের মধ্যেই আসছে করোনা বিধিনিষেধ॥

৭ দিনের মধ্যেই আসছে করোনা বিধিনিষেধ॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে ৭ দিনের মধ্যেই আবারও বিধিনিষেধ আসছে। প্রস্তাবনায় অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল ও রাত ১০টার পরিবর্তে ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা যেভাবে বাড়ছে এটা আশঙ্কাজনক। সেই চিন্তাভাবনা করেই ক্যাবিনেটের সঙ্গে গতকালকেই মিটিং হয়েছে। ক্যাবিনেট সচিব মহোদয় সেই সভা আহ্বান করেছিলেন। আমি ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। সচিবরাও ছিলেন।


বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, সিভিল সার্জনসহ অন্যান্যরা যুক্ত ছিলেন। ওনাদের বেশকিছু পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো এখনো ফাইনাল না, ক্যাবিনেট থেকে ফাইনাল চিঠিটা যাবে। তিনি বলেন, করোনা ভাইরাস ও ওমিক্রনকে আমাদের রুখতে হবে। সেজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বেন। যার মধ্যে বাস থাকবে, ট্রেন থাকবে এবং স্টিমার থাকবে। এটা একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে, আমাদের প্রস্তাবনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন