News71.com
 Bangladesh
 05 Jan 22, 10:09 PM
 157           
 0
 05 Jan 22, 10:09 PM

বাংলাদেশ-ত্রিপুরার মধ্যে যোগাযোগ মজবুতের কাজ চলছে॥ নরেন্দ্র মোদি

বাংলাদেশ-ত্রিপুরার মধ্যে যোগাযোগ মজবুতের কাজ চলছে॥ নরেন্দ্র মোদি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে যোগাযোগ ব্যবস্থার আরও মজবুত করার কাজ চলছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।মঙ্গলবার (৪ জানুয়ারি) আগরতলায় সফর এসে নরেন্দ্র মোদি এ কথা জানান।এদিন বিকেল তিনি বিশেষ বিমানে আগরতলায় আসেন এবং আগরতলার এম বি বি বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবনটি ঘুরে দেখেন। তখন তার সঙ্গে ছিলেন ভারত সরকারের বেসামরিক বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ প্রমুখ। 

বিমানবন্দর থেকে তারা সোজা চলে আসেন রাজধানীর আস্তাবল ময়দানে। সেখানে এসে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।এরপর প্রধানমন্ত্রীর হাত ধরে মঙ্গলবার ত্রিপুরা তিনটি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এগুলো- মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের ৪৩৮কোটি রুপি ব্যয়ে নবনির্মিত টার্মিনাল ভবন, রাজ্যের ১শটি স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্প, ভারত সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলিকে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার মিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন