News71.com
 Bangladesh
 05 Jan 22, 10:11 PM
 160           
 0
 05 Jan 22, 10:11 PM

পার্বতীপুরে ট্রেন দুর্ঘটনায় চালক আহত॥

পার্বতীপুরে ট্রেন দুর্ঘটনায় চালক আহত॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুরে ট্রেন দুর্ঘটনায় চালক আহত হয়েছেন। ঘটনার পর ট্রেন চালককে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দোলনচাঁপা এক্সপ্রেস এমটি রেক ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর যাওয়ার সময় মন্মথপুর জোসাই মোড়ে লাইনে বিকল হয়ে থাকা বালুর ট্রাকে ধাক্কা দেয়। এতে করে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটির ৫ বগি উল্টে যায়। পার্বতীপুর স্টেশন মাস্টার শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর পার্বতীপুর-পঞ্চগড় মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন