News71.com
 Bangladesh
 05 Jan 22, 10:19 PM
 173           
 0
 05 Jan 22, 10:19 PM

মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানলে করোনা মোকাবিলা সম্ভব॥ স্পিকার

মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানলে করোনা মোকাবিলা সম্ভব॥ স্পিকার

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার সময়ে সবার অর্থনৈতিক সুরক্ষা এবং মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চললে চলমান করোনা সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টারে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত 'বার্ষিক শীতকালীন প্রীতিভো' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষ নিয়মিত সংসদীয় কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন। যারা অতীতে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে কাজ করেছেন তারাও খুবই আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। অ্যাসোসিয়েশনে নারী সাংবাদিকদের অন্তর্ভুক্তি খুবই যুগোপযোগী বিষয়। এসময় পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনা করেন স্পিকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন