News71.com
 Bangladesh
 05 Jan 22, 10:28 PM
 164           
 0
 05 Jan 22, 10:28 PM

খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার॥ মির্জা ফখরুল

খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায়। তারা জেনেশুনেই পূর্বপরিকল্পিত একটা হত্যার ষড়যন্ত্র করছে। সরকার দেশনেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, চিকিৎসার অভাবে দেশনেত্রী খালেদা জিয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেকেই হত্যার আসামি করে বিচার করা হবে। বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলমত নির্বিশেষে সারাদেশের মানুষ যখন চাচ্ছে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক। তখন শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে যেতে দিচ্ছে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার আটকে রেখেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, শুধু তাই নয় তিনি এখন হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসকরা বলছেন তাকে বিদেশে চিকিৎসা দেওয়া দরকার, তখন এই সরকার তাকে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা করছে না। বরং তারা আইনের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন