News71.com
 Bangladesh
 05 Jan 22, 10:28 PM
 174           
 0
 05 Jan 22, 10:28 PM

কর্মসূচিতে মহাসচিব ফখরুলের সামনেই বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি॥  

কর্মসূচিতে মহাসচিব ফখরুলের সামনেই বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি॥   

নিউজ ডেস্কঃ বিএনপির মানববন্ধন কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। বুধবার (৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এসময় বিশৃঙ্খল নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ পাশাপাশি ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলও নেতাকর্মীদের মাঝে এসে তাদের থামানোর চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট ধরে চলার বন্ধ হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরে স্বাভাবিকভাবে চলে মানববন্ধন কর্মসূচি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের অষ্টম বর্ষপূর্তির দিনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করতে বুধবার এ কর্মসূচি পালন করছে বিএনপি। এ উপলক্ষে দলটি ঢাকাসহ দেশের অন্যান্য মহানগর ও জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। নির্ধারিত কর্মসূচি পালন করার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় মহাসচিবের উপস্থিতিতেই নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির এই ঘটনা ঘটে। এর আগে, মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন