News71.com
 Bangladesh
 07 Jan 22, 10:32 PM
 146           
 0
 07 Jan 22, 10:32 PM

মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ প্রয়োজন॥ সিপিবি সভাপতি সেলিম

মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ প্রয়োজন॥ সিপিবি সভাপতি সেলিম

নিউজ ডেস্কঃ রুটি-রুজি-ভোটাধিকার-গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম। শুক্রবার ( ৭ জানুয়ারি) দুপুরে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশ আজ যেমন দুই ভাগে ভাগ হয়েছে, তেমনি ঢাকা শহরও দুই ভাগে ভাগ হয়ে রয়েছে। একদিকে রয়েছে ৯৯ শতাংশ মানুষ, যারা মধ্যবিত্ত, নিন্মবিত্ত, বিভিন্ন কারখানার শ্রমিক, রিকশাশ্রমিক, নিন্ম আয়ের মানুষ।

অন্যদিকে রয়েছে ১ শতাংশ বিত্তবান, যাদের বেশিরভাগই লুটেরা। বাংলাদেশে এবং ঢাকা শহরে দুইটা অর্থনীতি হয়ে গেছে। আমরা ৫৪ ভাগ বাঙালির অধিকার আদায়, অধিকার আদায়ের জন্য একাত্তর সালে যেমন মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগ্রাম করেছি। আজ ৯৯ ভাগ মানুষের অধিকার আদায়ের জন্য একইভাবে আমাদের সংগ্রাম গড়ে তোলা প্রয়োজন। সেই সংগ্রাম করতে না পারলে আমরা বাঁচতে পারবো না। মানুষকে বাঁচাতে পারবো না। দেশকে রক্ষা করতে পারবো না। তিনি আরো বলেন, একাত্তরের যে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিলেন, তারা কারা তারা ছিলেন কারখানার শ্রমিক, গ্রামের কৃষক, ক্ষেতমজুর, ছাত্র-যুবক, মেহনতি মানুষ। অথচ অল্প কিছু মানুষ আজ ধনী হয়েছে, লুটপাট করছে। তারা দেশের মানুষকে বিভিন্ন কায়দায় নির্যাতন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন