
নিউজ ডেস্কঃ কালোবাজারি ও মজুতের উদ্দেশ্যে পাচারের সময় আমদানীকৃত ১২০০ বস্তা সরকারি ডিএপি সার ও ৩টি ট্রাকসহ ৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৫। বৃস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পর নাটোরের সীমান্ত ঘেঁষা বগুড়া জেলার বামিহাল গ্রামের গ্রিন ফিল্ড এগ্রো লিমিটেডের পাশে রানিহাট-বগুড়া সড়কে বসানো চেকপোষ্ট এলাকা থেকে তাদের আটক ও ডিএপি সার ভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
আটক ৬ জন হলেন- বগুড়া জেলার কাহালু উপজেলার গুরবিশা গ্রামের ট্রাকচালক মো সবুর হোসেন, রুহুল আমিন (৩০), বগুড়া সদরের মালতিনগরের তানবির হোসেন (২৩) এবং তাদের সহকারী মো. ইমরান হোসেন (২৩), মো. রাকিব হোসেন (১৯) ও মো. বিশু (২২)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, নাটোর থেকে কয়েক ব্যক্তি ট্রাকে করে সরকারের আমদানি করা সার অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিক্রির জন্য বগুড়া হয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছে।