
নিউজ ডেস্কঃ নবম দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছালো আরো ৭০৫ জন রোহিঙ্গা। এনিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এখন রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৬৬২ জন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা পেঙ্গুইন’ যোগে নতুন রোহিঙ্গারা আগমন করে। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, ৭০৫ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। মোয়াজ্জেম হোসেন জানান, এছাড়াও ৫১ জন কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন ও ৪১ জন ভাসানচর হতে কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারাও একই জাহাজে ফিরে আসেন।