News71.com
 Bangladesh
 07 Jan 22, 10:50 PM
 193           
 0
 07 Jan 22, 10:50 PM

আগুনে পুড়ে গেছে যমুনা টিভির স্টুডিও-প্যানেল॥

আগুনে পুড়ে গেছে যমুনা টিভির স্টুডিও-প্যানেল॥

নিউজ ডেস্কঃ রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের অগ্নিনিকাণ্ডে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যমুনা টিভির স্টুডিও, প্যানেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এতে আনুমানিক তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আনার পরে ভবনের ভেতর থেকে ঘুরে এসে যমুনা টিভির এক রিপোর্টার বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারছি না। শুধু দেখলাম সিলিং থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রথমে আমরা ভবনে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। সেই সঙ্গে কিছু মালামাল বের করার চেষ্টা করা হয়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ার কারণে আমরা সবাই নিচে নেমে আসি। আগুনের কারণে যমুনা টিভির স্টুডিও, ভিডিও এডিটিং প্যানেল, ক্যামেরা, নিউজ রুমে লাইভের  বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। যমুনা টিভির এই শাখা অফিসের ৬০ শতাংশ পুরে গেছে। তবে কর্মীরা নিরাপদে বের হয়ে এসেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন