News71.com
 Bangladesh
 07 Jan 22, 10:53 PM
 200           
 0
 07 Jan 22, 10:53 PM

হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী হত্যায় জড়িত সন্দেহে আরেক যুবক আটক॥

হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী হত্যায় জড়িত সন্দেহে আরেক যুবক আটক॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরেক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চাঞ্চল্যকর এ মামলায় এ নিয়ে দুইজনকে আটক করল র‌্যাব ও পুলিশ। বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় র‌্যাব-হবিগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আটক যুবকের নাম মো. মনির হোসেন (২৫)। তিনি জেলার বানিয়াচং উপজেলার মাটিকাটা গ্রামের মো. সামছুল হকের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার খৈশর গ্রামের কাঠখালীঘাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সহকারি পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ-আল-নুমান। এ সময় মনিরকে আটক করা হয়। তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন