News71.com
 Bangladesh
 09 Jan 22, 08:26 PM
 149           
 0
 09 Jan 22, 08:26 PM

হাজারীবাগে ইয়াবাসহ আটক ২॥

হাজারীবাগে ইয়াবাসহ আটক ২॥

নিউজ ডেস্কঃ রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি রমনা বিভাগ। আটকরা হলেন- পপি আক্তার ও সৈয়দ আহাম্মদ মিয়াজী। রোববার (৯ জানুয়ারি) সকালে হাজারীবাগ থানার মনেশ্বর রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ডিবি রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) নাজিয়া ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে হাজারীবাগের মনেশ্বর রোড এলাকার কুলাল মহল জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকরা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন