News71.com
 Bangladesh
 09 Jan 22, 08:27 PM
 150           
 0
 09 Jan 22, 08:27 PM

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা সিদ্ধান্ত আজ রাতেই॥

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা সিদ্ধান্ত আজ রাতেই॥

নিউজ ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না খোলা রাখা যাবে তার সিদ্ধান্ত নিতে অনলাইনে রোববার (৯ জানুয়ারি) রাত ১০টায় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়।কারিগরি কমিটির পরামর্শে পরদিন সোমবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জানানো হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর ইমপেরিয়াল কলেজের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারিগরি কমিটির পরামর্শ নেওয়ার জন্য বৈঠকের কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, রোববার পরামর্শক কমিটির সঙ্গে মিটিং আছে। তাদের সঙ্গে কথা বলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।তিনি বলেন, আমাদের ধারণা মার্চে সংক্রমণ বাড়ে। কিন্তু যে পরিমাণে বাড়তে শুরু করেছে তাতে পরিকল্পনায় কিছুটা অ্যাডজাস্টমেন্টের দরকার হবে।হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সভা-সমাবেশসহ বিভিন্ন জনসমাগমে বিধিনিষেধের পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন