News71.com
 Bangladesh
 09 Jan 22, 08:28 PM
 151           
 0
 09 Jan 22, 08:28 PM

গুলিস্তানে দুইজনকে চাপা দেওয়া সেই বাসচালক গ্রেফতার॥

গুলিস্তানে দুইজনকে চাপা দেওয়া সেই বাসচালক গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসচাপায় দুই পথচারী নিহতের ঘটনায় ঘাতক বাস মেঘলা পরিবহনের চালক মো. রাকিবকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গুলিস্তানে ফ্লাইওভারে বাসচাপায় ২ জন পথচারীর নির্মম মৃত্যুর ঘটনায় মেঘলা পরিবহনের বাসচালককে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (৮ জানুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে গুলিস্তান হানিফ ফ্লাইওভার ব্রিজের পকেট গেটে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ৫ জন আহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালককে পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত আল আমিন জানান, শনির আখড়ার বাসা থেকে সকালে বিআরটিসির বাস থেকে গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের পকেট গেটে নামেন তিনি। এরপর সড়কের একপাশে হাঁটছিলেন। একটু পরেই পেছন থেকে মেঘলা পরিবহনের একটি বাস এসে তাদের ধাক্কা দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন