
নিউজ ডেস্কঃ বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে দুই হাজার ৯০ জন যাত্রীর কাছ থেকে মোট চার লাখ ১৭ হাজার ৯৮০ টাকা রাজস্ব আদায় করেছে পাকশী বিভাগীয় রেলদওয়ে ভ্রাম্যমাণ চেকিং দল। রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত ঈশ্বরদী জংশন স্টেশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে ব্লক টিকিট চেকিং অভিযান চলে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) এ কে এম নুরুল আলম জানান, অভিযানে বিভিন্ন রুটের গুরুত্বপূর্ণ স্টেশনে আটটি দল অভিযান পরিচালনা করেছে। এসময় উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা, আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় রেলওয়ের সংস্থাপন কর্মকর্তা, আবদুল্লাহ আল মামুন, পাকশী বিভাগীয় রেলওয়ের বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এস এম রাজীব বিল্লাহসহ অনেকে।