
নিউজ ডেস্কঃ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৩টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৬ হাজার মিটার ভাসান জাল। রোববার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, হালদা নদীর নয়াহাট থেকে হালদার মুখ পর্যন্ত অভিযান চালিয়ে ৩টি ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার সরঞ্জাম ও ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে। আটক নৌকা রামদাশহাট নৌপুলিশ ফাঁড়ির জিম্মায় রয়েছে।
অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশ ও আইডিএফের সদস্যরা। নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আইডিএফ মৎস্য কর্মকর্তা রাশেদুল হাসান ও স্বেচ্ছাসেবী রোশনগির উপস্থিত ছিলেন। ইউএনও শাহিদুল আলম বলেন, অভিযানে ৩টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। এছাড়াও ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর হবো। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।