News71.com
 Bangladesh
 10 Jan 22, 03:26 PM
 188           
 0
 10 Jan 22, 03:26 PM

আইসিটি মামলা॥ তদন্ত নিয়ে এবার আপিলে আলোকচিত্রী শিল্পী শহিদুল আলম

আইসিটি মামলা॥ তদন্ত নিয়ে এবার আপিলে আলোকচিত্রী শিল্পী শহিদুল আলম

নিউজ ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা নিয়ে হাইকোর্টে রুল খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আবেদনের ওপর শুনানি চার সপ্তাহ (স্ট্যান্ডওভার) করেন। এই সময়ের মধ্যে শহিদুল আলমকে লিভ টু আপিল করতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ৫ আগস্ট শহিদুল আলমকে বাসা থেকে নেওয়ার পর ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ২০১৮ সালের ৬ আগস্ট রিমান্ডে নেয় পুলিশ। একইদিন সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে একইসালের ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করেছিলেন। এরপর ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। ২০১৮ সালের ১৫ নভেম্বর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ মামলায় তাকে জামিন দিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন