News71.com
 Bangladesh
 10 Jan 22, 07:21 PM
 368           
 0
 10 Jan 22, 07:21 PM

ফরিদপুরের বোয়ালমারিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু॥

ফরিদপুরের বোয়ালমারিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহবুব শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার গুনবহা ইউনিয়নের মিনাচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আকমল শেখের ছেলে। নিহত মাহবুবের পরিবারের সদস্যরা জানান, মাহবুব সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে ওই ইউনিয়নের নদীয়ারচাঁদ থেকে বোয়ালমারী আসছিলেন। গুনবহা ইউনিয়নের মিনাচপুর এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন