News71.com
 Bangladesh
 10 Jan 22, 07:32 PM
 155           
 0
 10 Jan 22, 07:32 PM

নাসিকের মেয়রপ্রার্থী আইভীকে নিয়ে আওয়ামী লীগে কোন বিভক্তি নেই॥ জাহাঙ্গীর কবির নানক

নাসিকের মেয়রপ্রার্থী আইভীকে নিয়ে আওয়ামী লীগে কোন বিভক্তি নেই॥ জাহাঙ্গীর কবির নানক

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে দলের ভেতরে কোনো দ্বিধা-দ্বন্দ্ব, বিভক্তি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সেলিনা হায়াৎ আইভী গত নির্বাচনে ৮৪ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। এবার ইনশাল্লাহ লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোমবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন নানক। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ হাসিনা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে। নানক আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি এই বাংলা মাকে স্বাধীন করেছিল। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে অন্তরীণ থাকার কারণে বাংলাদেশের স্বাধীনতা ছিল অপূর্ণ। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে বাঙালি জাতি তার স্বাধীনতার পূর্ণতা পেয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন