
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার প্রিয় একটা কথা আছে, ভাগ্য যোদ্ধাকে বলছে তুমি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে না। আর যোদ্ধা বলে আমিই ঝড়। এই ঝড়দের চাপ দেওয়া সম্ভব হবে না। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের বাঁধন কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, কারও যদি গড়ফাদার বলতে ইচ্ছে হয় বলেছেন৷ আগে ফাদার বলতে ইচ্ছে হয়েছিল বলেছেন। ব্রাদারও বলেছেন। আর যাই হোক গডমাদার বলবেন না।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমি নীলকন্ঠি। আমার দায়িত্ব আমার নেত্রীকে ফলো করা। কেউ বলে শান্তি পেলে পাক, তাতে আমার কী। উনি কী বলছেন সেটা তার ব্যাপার। যারা নির্বাচন পরিচালনা করেছেন, আমার জাতীয় পর্যায়ের ডাটসাট নেতারা এসে নির্বাচন পরিচালনা করছেন। তারা বলেছেন এটা বিএনপি জামাতের নতুন চাল। এখন আমি কারটাকে সঠিক বলবো। ১৬ তারিক নৌকা বিজয়ী হওয়ার পর তার প্রশ্নের উত্তর দেব।আমার আইনত নামায় নিষেধাজ্ঞা আছে। আমরা আইন করবো আমরাই মানবো না সেটা কেমন হয়। এই আইনটা বাতিল করে দেওয়া উচিত কারণ সকলেই লুকিয়ে লুকিয়ে নামছে। আমাকে নিয়ে টুইস্ট করে নিউজ করা হচ্ছিল। সে কারণেই প্রেস কনফারেন্স করলাম। ১৬ তারিখ খেলা হবে।