News71.com
 Bangladesh
 10 Jan 22, 07:33 PM
 212           
 0
 10 Jan 22, 07:33 PM

গুলিস্তানের ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার॥

গুলিস্তানের ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্টমঞ্চের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পল্টন থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠায়। পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, খবর পেয়ে সকালে মহানগর নাট্টমঞ্চের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিলো পুরাতন ও ময়লাযুক্ত কাপড়। তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছে, সে ভবঘুরে ছিলেন। ওই এলাকাতেই থাকতেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন