News71.com
 Bangladesh
 11 Jan 22, 10:59 AM
 302           
 0
 11 Jan 22, 10:59 AM

অভয়নগরে নবনির্বাচিত ইউপি মেম্বারকে গুলি করে হত্যা॥

অভয়নগরে নবনির্বাচিত ইউপি মেম্বারকে গুলি করে হত্যা॥

নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে। সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক বলেন, নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার নিজ বাড়ির পাশে হরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে উত্তম মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ মাঠে পড়ে রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন