News71.com
 Bangladesh
 11 Jan 22, 12:45 PM
 228           
 0
 11 Jan 22, 12:45 PM

ভর্তির দাবিতে সাভারে স্কুলের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ॥  

ভর্তির দাবিতে সাভারে স্কুলের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ॥   

নিউজ ডেস্কঃ নিয়ম অনুযায়ী স্কুলে ভর্তি হতে না পেরে সাভার পৌরসভা এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন ভর্তিচ্ছু ৬১ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এসময় স্কুলের সামনে সাভার থানা রোড বন্ধ করে দেয় তারা।

অবস্থানরত অভিভাবকেরা জানান, তারা ওই স্কুলে প্রাথমিক পর্যায়ে তাদের সন্তানদের লেখাপড়া করিয়েছেন। বাচ্চারা পঞ্চম শ্রেণি শেষ করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে এটাই স্বাভাবিক। আগেও এভাবেই চলে আসছে। কিন্তু এবার প্রায় ৬১ জন সন্তান সেখানে ভর্তি হতে পারছে না। তারা বিভিন্ন মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। তারা সোমবার (১০ জানুয়ারি) ভর্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ভর্তি করছে না। তাই সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় রাস্তায় নেমেছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন