News71.com
 Bangladesh
 12 Jan 22, 07:07 PM
 145           
 0
 12 Jan 22, 07:07 PM

আগামীকাল থেকে মাস্ক না পরলেই জরিমানা, জেলও হতে পারে॥ স্বাস্থ্যমন্ত্রী

আগামীকাল থেকে মাস্ক না পরলেই জরিমানা, জেলও হতে পারে॥ স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রতিটি কর্মক্ষেত্রে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিপিসিএস) প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ও কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন