News71.com
 Bangladesh
 12 Jan 22, 07:08 PM
 147           
 0
 12 Jan 22, 07:08 PM

করোনার প্রাদুর্ভাব বাড়ায় সপ্তাহে ৪ দিন ভার্চ্যুয়ালি চলবে চেম্বার আদালত॥

করোনার প্রাদুর্ভাব বাড়ায় সপ্তাহে ৪ দিন ভার্চ্যুয়ালি চলবে চেম্বার আদালত॥

নিউজ ডেস্কঃ আগামী ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চ্যুয়ালি সপ্তাহে চারদিন চলবে। বুধবার (১২ জানুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান আগামী ১৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার আড়াইটায় শুধু তথ্য-প্রযুক্তির ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের সময় ভার্চ্যুয়ালি এবং ক্ষেত্র বিশেষে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে আসছিল। এর মধ্যে গত ২৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এরপর ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন