News71.com
 Bangladesh
 12 Jan 22, 07:08 PM
 144           
 0
 12 Jan 22, 07:08 PM

নারীদের পেছনে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়॥ জাতীয় সংসদের স্পিকার

নারীদের পেছনে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়॥ জাতীয় সংসদের স্পিকার

নিউজ ডেস্কঃ নারীদের পেছনে রেখে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (১২ জানুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত ‘উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার ২০২২’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, যেকোনো দুর্যোগে নারীরা বৈষম্যের শিকার হয়ে থাকে। করোনাকালীন নারীরা অনেক দুর্ভোগ ও নির্যাতনের শিকার হয়েছে যা অপ্রত্যাশিত। নারী নির্যাতন, লিঙ্গ বৈষম্য ও সামাজিক অসমতাকে জোরালোভাবে প্রতিরোধ জরুরি। কেননা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নারীদের পেছনে রেখে সম্ভব নয়। ২০৩০ সালের মধ্যে টেকসই সমতাভিত্তিক বৈশ্বিক লক্ষ্য অর্জনে নারীরাই পরিবর্তনের সক্রিয় এজেন্ট। তিনি বলেন, টেকসই শান্তি ও নিরাপত্তার লক্ষ্য অর্জনে নারীদের সম্পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। চ্যালেঞ্জগুলো উত্তরণ করে নিজ সক্ষমতা কাজে লাগিয়ে নারীরা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন