News71.com
 Bangladesh
 12 Jan 22, 07:09 PM
 152           
 0
 12 Jan 22, 07:09 PM

বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনী হবে জনগণের বাহিনী॥ সেনাপ্রধান

বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনী হবে জনগণের বাহিনী॥ সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সুখে-দুঃখে সব সময়ে দেশের মানুষের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। যে কোনো দুর্যোগে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর, যোগ করেন সেনাপ্রধান। তিনি আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে আমরা এক লাখ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি, চিকিৎসাসেবা দিয়েছি। এর পাশাপাশী গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। সেনাপ্রধান এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন। এছাড়া স্থানীয় জনসাধারণকে চিকিৎসাসেবা দিতে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন