News71.com
 Bangladesh
 12 Jan 22, 07:10 PM
 157           
 0
 12 Jan 22, 07:10 PM

ধামরাইয়ে ট্রাকচাপায় শিক্ষিকা নিহত॥

ধামরাইয়ে ট্রাকচাপায় শিক্ষিকা নিহত॥

নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় মোছা. কামরুন্নাহার (৫৩) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কামরুন্নাহার উপজেলার কুশুরা ইউনিয়নের কান্টাহাটি গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে। তিনি কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, গতরাতে উপজেলার কুশুরা থেকে অটোরিকশায় করে একাই যাচ্ছিলেন কামরুন্নাহার। এসময় বাটুলিয়া এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে গভীর রাতে মৃত ঘোষণা করেন। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সকালে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন