
নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় সূত্রে পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। এর মধ্যে ৭ জন বিদেশি নাগরিক। বুধবার (১২ জানুয়ারি) সকালে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।