News71.com
 Bangladesh
 12 Jan 22, 07:18 PM
 194           
 0
 12 Jan 22, 07:18 PM

ডেভিড সাসোলির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥

ডেভিড সাসোলির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥

নিউজ ডেস্কঃ ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলির দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১জানুয়ারি) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলকে দেওয়া এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন। চিঠিতে প্রধানমন্ত্রী স্মরণ করেন, ডেভিড সাসোলি একজন সহানুভূতিশীল সাংবাদিক এবং ইইউ পার্লামেন্টের একজন অসাধারণ সভাপতি ছিলেন। ডেভিড সাসোলির উত্তরাধিকার বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্রকে এগিয়ে যেতে এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং তার প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার শান্তির জন্য তার প্রার্থনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন